নিষেধাজ্ঞা বলবৎ রেখে খুলছে তারাপীঠ মন্দির

Tarapith Mandir-1

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : কাল থেকে খুলে যাচ্ছে তারাপীঠ মন্দির। কর্তৃপক্ষ সূত্রে জানানো হয়েছে, ভক্ত ও দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হচ্ছে তারাপীঠ মন্দির। তারাপীঠ মন্দির কমিটির সেবায়েতদের বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, দর্শনার্থীরা মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করে কেবলমাত্র বিগ্রহ দর্শন করে চলে আসবেন। মন্দির কমিটি সূত্রে জানানো হয়েছে, বিগ্রহের চরণ ছোঁয়া বা স্পর্শ করা, এমনকী বিগ্রহে মালা পরানো থেকে অন্যান্য উপাচারে আপাতত নিষেধাজ্ঞা বলবৎ থাকছে। পাশাপাশি গর্ভগৃহে বিশেষ নজরদারির ব্যবস্থাও থাকবে বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *