jamaisasti and bengalLifestyle Others 

হিন্দু বাঙালি বাড়িতে আজও জামাইষষ্ঠী “পারিবারিক মহোৎসব”

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: করোনা আবহ হলেও আজ জামাইষষ্ঠী। করোনা সংক্রমণের জেরে বঞ্চিত হতে হচ্ছে অনেক জামাইকে। তবে জামাইয়ের জন্য সব আয়োজন থাকছে অনেক বাড়িতেই। আজ ১৬ জুন জামাইষষ্ঠী। ১লা আষাঢ়ের দিন বাঙালির ঘরে এই রীতি-রেওয়াজ পালিত হচ্ছে । বাঙালি ঘরে আজকের দিনে জামাইয়ের পাতে ইলিশ মাছ সহ বিবিধ রাজকীয় খাবার। এমনই নিয়ম হয়ে আসছে প্রাচীনকাল থেকে। এই প্রচলিত নিয়ম আজও মানা হয়ে থাকে ।

আবার জামাইষষ্ঠীকে হিন্দু বাঙালি বাড়িতে “পারিবারিক মহোৎসব” বলা হয়ে থাকে। “সাধের জামাই” শব্দটিরও প্রচলন হয়ে আসছে। শাশুড়ি-মা পরম আদরে জামাই যত্ন করে থাকেন। জামাইষষ্ঠীর দিন সবাই ব্যস্ত থাকেন জামাই-আদরে ত্রুটি না রাখার জন্য। এটা অনেক দিনেরই নিয়ম হয়ে আসছে। প্রাচীন রীতি মেনে অনেক বাঙালি বাড়িতে আজকের দিনে নক্সা করা সুন্দর আসনে জামাইকে বসতে দেওয়া হয়।

এক্ষেত্রে কিছু শাস্ত্র পালন করা হয়ে থাকে । পাখার বাতাস করে থাকেন শ্বাশুড়ি-মা । ষষ্ঠীদেবীর আশীর্বাদ নিয়ে দূর্বা-বাঁশের কড়ুল, ধান, ফুল, করমচা দিয়ে বাঁধা মুঠো মাথায় ছুঁইয়ে “ষাট ষাট বালাই ষাট” বলার নিয়ম এখনও কম বেশি প্রচলিত । এই দিনটাতে কাতলা মাছ, আম-সহ ১৬ রকমের পদ রাখার নিয়মও রয়েছে। বর্তমান সময়ে জামাইষষ্ঠীর আয়োজনের ধরণ-ধারন অনেকটাই বদলে গিয়েছে। জামাইষষ্ঠীতে স্পেশাল খাবারও অনেকে বাইরে থেকে আনিয়ে থাকেন। জামাইষষ্ঠীর বাজারও হয়ে থাকে ভিন্ন উপায়ে।

Related posts

Leave a Comment