সিবিএসই বোর্ডের পাঠ্যক্রমে বিষয় হস্তশিল্প

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : পাঠ্যক্রমে হস্তশিল্প। সিবিএসই বোর্ড ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির পাঠ্যক্রমে এবার হস্তশিল্প যোগ করতে চলেছে। সূত্রের খবর, হ্যান্ডিক্রাফ্টস অ্যান্ড কার্পেট সেক্টর স্কিল কাউন্সিলের সঙ্গে যৌথ প্রয়াসে হস্তশিল্প নিয়ে একটি ‘ওয়ার্কবুক’ তৈরি করা হয়েছে বলে জানা যায়। এক্ষেত্রে আরও জানা যায়, সিবিএসই-র ওয়েবসাইটে স্কিল মডিউল হিসেবে সেটি পাওয়া যাবে। উল্লেখ করা যায়, ভারতের বিভিন্ন ঐতিহ্যবাহী হস্তশিল্প সম্পর্কে পড়ুয়াদের সচেতন করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে আরও জানা যায়, এক্ষেত্রে শেখানো হবে পেপার ম্যাশে ও গয়না তৈরি প্রভৃতি। ‘রিসাইকেল’ বা পুনর্ব্যবহারযোগ্য সামগ্রী দিয়ে পরিবেশবান্ধব পদ্ধতি মেনে এগুলি তৈরি করবে পড়ুয়ারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *