পুরীতে রথযাত্রার অনুমতি থাকলেও ভক্ত-দর্শনাথীদের ভিড় নয়

puri and rath

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: পুরীতে রথ তৈরীর প্রক্রিয়া শুরু। সূত্রের খবর, প্রভু জগন্নাথের রথে কাঁচা রঙ লাগানো চলছে। আবার রথ ঢাকা দেওয়ার কাপড় সেলাইয়ের কাজও চলেছে। গত বছরের পর এ বছরও কোভিড আবহে সম্পন্ন হবে পুরীতে জগন্নাথ দেবের রথযাত্রা। ১২ জুলাই শ্রীজগন্নাথদেবের রথ যাত্রা। তবে শামিল হতে পারবেন না ভক্ত ও দর্শনাথীরা। পুরীর শ্রীজগন্নাথদেবের মন্দিরের পক্ষ থেকে বলা হয়েছে,ভক্ত কুলের উপস্থিতিতে রথ যাত্রার দিন পুরী শহর জমজমাট থাকতো। মন্দির চত্বরে তিল ধারণের স্থান ছিল না। রথের দড়ি টানার জন্য আগে থেকেই পুরীতে চলে আসতেন বহু ভক্তরা। এবার এই সব পর্ব থাকছে না। প্রভু শ্রীজগন্নাথদেবের কৃপায় রথযাত্রাই শুধু হবে।

প্রশাসনিক সূত্রের খবর,ওড়িশা সরকার কোভিড আবহে রথযাত্রা করার অনুমতি দিলেও ভক্ত-দর্শনাথীদের উপস্থিতি থাকবে না বলে জানিয়েছে। এক্ষেত্রে রথ যাত্রার ২৪ ঘণ্টা পূর্বেই পুরী শহরে ১৪৪ ধারা জারি করার সিদ্ধান্ত গ্রহণ করেছে ওড়িশা প্রশাসন। রথ টানার জন্য রথ পিছু ৫০০ জন সেবাইত থাকতে পারবেন বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

উল্লেখ করা যায়,শ্রীজগন্নাথ দেবের মন্দির থেকে ৩ কিলোমিটার দূরে গুন্ডিচা দেবীর মন্দিরে রথ নিয়ে যাওয়া হয়ে থাকে । সেই রীতি ও নিয়ম বহাল থাকছে। তিনটি রথ টানার জন্য ১৫০০ জনের বেশি সেবাইত থাকার অনুমতি পাওয়া যায়নি বলে জানা গিয়েছে। তা নিয়ে উদ্বেগ বেড়েছে কমিটির। এ বিষয়ে আরওপ্রশাসনিকভাবে জানা যায়,রথ যাত্রার ৪৮ ঘণ্টা আগে সেবাইতদের শারীরিক পরীক্ষা করা হবে। রথযাত্রার কারণে সেবাইতদের টিকাকরণের বন্দোবস্ত করা হয়েছে। মে মাস থেকে বন্ধ রাখা হয়েছে পুরীর যাবতীয় হোটেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *