পূর্ব রেলে ভ্রাম্যমাণ ভ্যাকসিনেশন সেন্টার চালু
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ভ্রাম্যমাণ পরিষেবা দিচ্ছে পূর্ব রেল। সূত্রের খবর, দূরবর্তী স্টেশনের রেলকর্মীদের প্রতিষেধক দেওয়ার কাজে গতি আনার জন্য বাতানুকূল ‘মোবাইল ভ্যাকসিনেশন সেন্টার’ চালু করেছে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন। পূর্ব রেল সূত্রের খবর, ওই বিশেষ ট্রেনে প্রতিষেধক সংরক্ষণ, প্রদান ও প্রতিষেধক প্রাপকদের শারীরিক পরীক্ষার সব ব্যবস্থা থাকবে। এক্ষেত্রে আরও জানা গিয়েছে, বি আর সিংহ হাসপাতালের মাধ্যমে কাজ করবে এই ট্রেনটি। কোউইন অ্যাপে আগাম নথিভুক্তকরণের ভিত্তিতে শিয়ালদহ ডিভিশনের বিভিন্ন স্টেশনে গিয়ে প্রতিষেধক দেওয়ার কাজ করবে এই মোবাইল ভ্যান। পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, প্রতিদিন সর্বাধিক ১৪০ জনকে প্রতিষেধক দেওয়া সম্ভব হবে। এই পরিষেবার সূচনা করেছেন শিয়ালদহের ডিআরএম।

