গোবরে তৈরি পরিবেশবান্ধব বিশেষ রঙ

cow and dung color

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: বাজারে আসতে চলেছে গোবরে তৈরি রঙ। কেন্দ্রের উদ্যোগে এই নয়া প্রচেষ্টা। কেন্দ্রের প্রকল্পে এই নয়া চমক।
সংস্থার পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, আপাতত ডিস্টেম্পার পেইন্ট এবং প্লাস্টিক ইমালশান পেইন্ট, এই দুই ধরনের রঙই পাওয়া যাবে।

সূত্রের খবর,গোবর থেকে তৈরি হচ্ছে এই পরিবেশবান্ধব রঙ। পাওয়া যাবে এটি দেশের বাজারে। খাদি গ্রামীন শিল্প কমিশন বাজারে আনতে চলেছে এই বিশেষ রঙ। যার নাম- খাদি প্রাকৃতিক পেইন্ট। এক্ষেত্রে আরও জানা গিয়েছে, ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড কর্তৃক অনুমোদিত রঙটির প্রধান বৈশিষ্ট্য হল- এটি একই সঙ্গে অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ফাংগাল।

সূত্রের আরও খবর, এই রঙের লেড, ক্রোমিয়াম, পারদ, ক্যাডমিয়ামের মতো ভারী ধাতু নেই, ফলে এটি পরিবেশবান্ধব। এটি দামেও সস্তা। রঙটি তৈরি হয়েছে জয়পুরের কুমারাপ্পা ন্যাশনাল হ্যান্ডমেড পেপার ইন্সটিটিউটে । সরকারি ভাবে জানানো হয়েছে, একজন গো পালক এবার থেকে চাইলে বছরে ৩০ হাজার টাকা বেশি রোজগার করতে পারবেন বছরে। দেশের ৩টি গবেষণাগারে এই রঙটির গুণমান পরীক্ষা হয়েছে। এর মধ্যে রয়েছে দিল্লির শ্রীরাম ইন্সটিটিউট, গাজিয়াবাদের ন্যাশানাল টেস্ট হাউজ এবং মুম্বইয়ের ন্যাশানাল টেস্ট হাউজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *