বিজ্ঞানী মঞ্জু রায় প্রয়াত
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বিশিষ্ট বিজ্ঞানী মঞ্জু রায় (৭৪) প্রয়াত। শ্বাসকষ্ট ও অন্যান্য অসুস্থতা নিয়ে চিকিৎসাধীন ছিলেন তিনি। দীর্ঘদিন ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অব সায়েন্স-এ ক্যান্সার নিয়ে গবেষণা করেছেন তিনি। পাশাপাশি বিভিন্ন ধরনের উৎসেচক নিয়েও তাঁর উল্লেখযোগ্য গবেষণা রয়েছে। উল্লেখ করা যায়, তিনি বসু বিজ্ঞান মন্দিরে এমেরিটাস বিজ্ঞানী হিসেবে যুক্ত ছিলেন। দেশে-বিদেশে অনেক আন্তর্জাতিক বিজ্ঞান পত্রিকায় তাঁর গবেষণাপত্র প্রকাশিত হয়েছে।
