কলকাতা ইসকনের এবার স্বর্ণজয়ন্তী বর্ষের রথযাত্রা

iskcon and rath

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:রথে করে নয়,এবার গাড়িতে চড়ে মাসির বাড়ি যাবেন মহাপ্রভু শ্রীজগন্নাথদেব। সঙ্গে থাকবেন বলরাম ও সুভদ্রা। সাজানো রথের বদলে দেব-দেবীরা যাবেন গাড়িতে। ভক্তদের রশির টানেও থাকছে বিধি-নিষেধ।

সূত্রের খবর,কোভিড আবহে অভিনব রথযাত্রা কলকাতা ইসকনের। কলকাতা পুলিশের পাইলট কার করবে এসকর্ট। ভোগ নিবেদন ও আরতির পর শুরু হবে এই রথযাত্রা। সোমবার অ্যালবার্ট রোড থেকে গুরুসদয় রোড পর্যন্ত গাড়ির কনভয়ে হবে ২০২১ সালের কলকাতা ইসকনের স্বর্ণজয়ন্তী বর্ষের রথযাত্রা। ভার্চুয়ালি এই রথযাত্রা দেখার পরামর্শ কলকাতা ইসকন কর্তৃপক্ষের।

সূত্রের আরও খবর,করোনা বিধি মেনে মাসির বাড়িতে বিকেল ৪টা থেকে ৮টা পর্যন্ত করা যাবে দর্শন। তবে দর্শনার্থীদের সংখ্যা থাকবে সীমিত। ২০ জুলাই মাসির বাড়ি থেকে ফের অ্যালবার্ট রোডের ইসকন মন্দিরে ফিরে আসবেন
প্রভু জগন্নাথ দেব।

উল্লেখ করা যায়,এবছর কলকাতা ইসকন মন্দিরের রথ যাত্রার সুবর্ণজয়ন্তী বর্ষ। কলকাতা ইসকন মন্দিরের পক্ষ থেকে জানানো হয়েছে,বিশেষ পরিকল্পনা করা হয়েছিল এই ৫০ বছর পূর্তি অনুষ্ঠানের। রথযাত্রা উৎসবের শোভাযাত্রা করার পরিকল্পনা ছিল। করোনার দ্বিতীয় ঢেউ ও তৃতীয় তরঙ্গের আশঙ্কা তৈরি হওয়ায় পরিকল্পনা বাতিল করতে হয়। আচার-রীতি মেনে রথযাত্রা হলেও রথের রশি টানতে পারবেন না ভক্তরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *