SBSE-2Education Others 

সিবিএসই বোর্ডের পাঠ্যক্রমে রদ-বদল

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : পাঠ্যক্রমে বদল। সূত্রের খবর, আগামী বছর থেকে দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার পদ্ধতিতে রদ-বদল হতে যাচ্ছে। সিবিএসই বোর্ড পূর্বেই জানিয়েছিল। উল্লেখ করা যায়, সেই পরিবর্তিত পরীক্ষার সিলেবাস প্রকাশ করেছে বোর্ড। এক্ষেত্রে জানানো হয়েছে, নতুন নিয়ম অনুযায়ী শিক্ষাবর্ষকে দুটি টার্মে ভাগ করে বোর্ডের পরীক্ষাও ২ বার করে হবে। এ বিষয়ে আরও জানানো হয়, প্রথম পরীক্ষাটি হবে চলতি বছরের শেষে ও দ্বিতীয়টি হবে ২০২২ সালের মার্চ-এপ্রিল মাসে। দুটির ফলাফল মিলিয়ে তৈরি হবে চূড়ান্ত ফলাফল। সিবিএসই বোর্ড সূত্রে আরও জানানো হয়েছে, প্রথম পরীক্ষাতে ছোট প্রশ্ন ও দ্বিতীয় পরীক্ষাতে বড় প্রশ্ন থাকবে। এমনভাবেই সাজানো হয়েছে পাঠ্যক্রম। আবার অনলাইন ক্লাসের সমস্যার কথা মাথায় রেখে সিলেবাস কমানোও হয়েছে।

Related posts

Leave a Comment