স্বয়ংক্রিয় ক্লিয়ারিং ব্যবস্থা চালু হচ্ছে
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : স্বয়ংক্রিয় ক্লিয়ারিং ব্যবস্থা চালু হচ্ছে। বেতন ও পেনশন জমা রবিবারেও। সূত্রের খবর, এবার থেকে অফিসের বেতন হওয়ার দিন অন্য ছুটির দিনে পড়লেও কর্মীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা পড়বে। এক্ষেত্রে আরও জানানো হয়েছে, পেনশন ও সুদের টাকা জমা, ধারের মাসিক কিস্তি বা ইএমআই কেটে নেওয়ার মতো গুরুত্বপূর্ণ ব্যাঙ্ক লেনদেনের ক্ষেত্রেও তা প্রযোজ্য হবে। সূত্রের আরও খবর, আগামী ১ আগস্ট থেকেই চালু হতে চলেছে বছরে প্রতিদিন এনএসিএইচের পরিষেবা চালু থাকার নতুন নিয়ম। অন্যদিকে ব্যাঙ্ক কর্তা-ব্যক্তিরা দাবি করেছেন, সপ্তাহে ৭ দিন পরিষেবা পাওয়া গেলেও দিনে ২৪ ঘন্টাই তা পাওয়া সম্ভব হবে এমন কথা বিজ্ঞপ্তিতে বলা হয়নি।

