Belur Math-3Others 

৩০ আগস্ট জন্মাষ্টমীতে বন্ধ বেলুড় মঠ

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : জন্মাষ্টমীতে বন্ধ বেলুড় মঠ। সূত্রের খবর, করোনা পরিস্থিতিতে দ্বিতীয় ঢেউয়ে প্রায় ৪ মাস বন্ধ থাকার পর আগামী ১৮ আগস্ট খুলে যায় বেলুড় মঠ। করোনা প্রতিষেধকের দুটি ডোজের শংসাপত্র বা আরটি-পিসিআর পরীক্ষার রিপোর্ট দেখিয়ে মঠে প্রবেশ করতে পারছেন ভক্ত-দর্শনার্থীরা। বেলুড় মঠ কর্তৃপক্ষ সূত্রে জানানো হয়েছে, আগামী ৩০ আগস্ট জন্মাষ্টমীর দিন বেলুড় মঠে ভক্ত ও দর্শনার্থীদের প্রবেশ বন্ধ থাকবে। বিগত বছরগুলিতে এই দিনে বহু সংখ্যক ভক্ত ও দর্শনার্থীদের সমাগম ঘটে। সেই বিষয়টি মাথায় রেখে করোনা পরিস্থিতিতে এ বছর জন্মাষ্টমীতে মঠে প্রবেশ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক্ষেত্রে আরও বলা হয়েছে, যথারীতি অন্যান্য দিন সকাল ৮টা থেকে ১১টা ও বিকেল ৪টা থেকে পৌনে ৬টা পর্যন্ত মঠে প্রবেশ করা যাবে।

Related posts

Leave a Comment