আধার ও স্বাস্থ্যসাথী কার্ডের স্থায়ী কেন্দ্র চালু

Aadhar Card-4

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : আধার ও স্বাস্থ্যসাথী কার্ডের স্থায়ী কেন্দ্র চালু হল। সূত্রের খবর, কলকাতা পুর ভবন লাগোয়া রক্সি প্রেক্ষাগৃহে এই কেন্দ্র চালু হয়েছে। উল্লেখ্য, এই দুই পরিষেবার উদ্বোধন করার পর পুর প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান ফিরহাদ হাকিম জানিয়েছেন, নতুন কার্ড তৈরি থেকে পুরনো কার্ড সংশোধন হবে। সবই এই কেন্দ্রে সোম থেকে শনিবার সকাল ১০টা থেকে করা হবে। সূত্রের আরও খবর, রক্সি প্রেক্ষাগৃহের দোতলায় চালু করা হয়েছে স্বাস্থ্যসাথী কার্ডের কেন্দ্র। এখানে নতুন কার্ড করা নামেরও সংশোধন হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *