আইসিসি টেস্ট রাঙ্কিংয়ে শীর্ষে ইংল্যান্ড অধিনায়ক
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : আইসিসি টেস্ট রাঙ্কিং তালিকায় শীর্ষে উঠে এলেন ইংল্যান্ড অধিনায়ক জো রুট। ভারতের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে ছন্দে রয়েছেন রুট। তাঁর রেটিং পয়েন্ট ৯১৬। ২ নম্বরে চলে গেলেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। অন্যদিকে ভারত অধিনায়ক বিরাট কোহলি নামলেন ৬ নম্বরে। আবার ৫ নম্বরে উঠে এসেছেন ভারতীয় ওপেনার রোহিত শর্মা।

