India-Bangladesh-1Others 

ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্র

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বাংলাদেশের সঙ্গে ভারত উত্তর-পূর্বের বাণিজ্য সংযোগ আরও নিবিড় করার প্রচেষ্টায় রয়েছে। পাশাপাশি দুই দেশের মধ্যে জলপথ সম্পর্ক মজবুত করা তৎপরতা চলেছে বলে খবর। এক্ষেত্রে আরও জানা যায়, করিমগঞ্জ-সিলেট বাস পরিষেবার সূচনা, অসমে বঙ্গবন্ধু সংগ্রহশালা তৈরি-সহ উত্তর-পূর্বের সঙ্গে সিলেট-চট্টগ্রামের ব্যবসায়ীদের প্রত্যক্ষ যোগাযোগ বাড়ানোর মতো বিষয়ও রয়েছে। সূত্রের খবর, এই সমস্ত বিষয়ে উভয় দেশের সহমতে সিলমোহর দেওয়া হয়েছে। উল্লেখ্য, গুয়াহাটিতে সেনাবাহিনী আয়োজিত ভারত-বাংলাদেশের সেমিনার অনুষ্ঠিত হয়। যার সূচনায় ছিলেন প্রতিরক্ষা প্রতিমন্ত্রী অজয় ভাট। এ বিষয়ে বলা হয়েছে, স্থলসীমান্ত চুক্তি দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে ঐতিহাসিক একটি পদক্ষেপ।

Related posts

Leave a Comment