ফের স্নুকারে বিশ্ব চ্যাম্পিয়ন পঙ্কজ

Pankaj Adbani-1

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ফের স্নুকারে বিশ্ব চ্যাম্পিয়ন হলেন পঙ্কজ আডবাণী। এই নিয়ে ২৪ বার এই কৃতিত্বের অধিকারী হলেন তিনি। এবার দোহায় স্নুকার বিশ্বকাপ ফাইনালে পাকিস্তানের বাবর মাশিসকে হারিয়ে এই সাফল্য পেলেন। উল্লেখ্য, গত সপ্তাহে ভারতীয় এই তারকা ক্রীড়াবিদ নিজের ১১ নম্বর এশীয় খেতাব পান। ফাইনালে ওপেনিং ফ্রেমেই তিনি পাক প্রতিপক্ষের বিরুদ্ধে ৪২-১৩ ফলাফলে জয়ী হন। দ্বিতীয় ফ্রেমে ৩৮-১৪ স্কোরে সমতা ফিরিয়েছিলেন বাবর। এরপর পঙ্কজ তৃতীয় ও চতুর্থ ফ্রেম জয়ী হয়ে ৩-১ ফলাফলে এগিয়ে যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *