ধানের পোকা নিয়ে কৃষকদের সতর্কতা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ধানের পোকা নিয়ে উদ্বেগ। সূত্রের খবর, মুর্শিদাবাদ জেলায় আমন ধানে বাদামি শোষক পোকার আক্রমণ নজরে এসেছে স্থানীয় কৃষকদের। এই সংক্রান্ত বিষয় নিয়ে কৃষক ও কৃষি বিশেষজ্ঞরা উদ্বেগ প্রকাশ করেছেন। পোকা নিয়ন্ত্রণে জেলা কৃষি দফতর থেকে কৃষকদের সতর্কও করা হয়। রাজ্য কৃষি দফতর বাদামি শোষক পোকা ছাড়াও ধানের আরও বেশ কয়েকটি পোকার বিষয়ে সতর্ক করেছে।

