ডেনমার্কে জয়ে পিভি সিন্ধু
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ডেনমার্কে জয়ে ফিরলেন সিন্ধু। টোকিও অলিম্পিক্সের পর ফিরে এসে সহজ জয় পেলেন পিভি সিন্ধু। ডেনমার্ক ওপেনের প্রথম রাউন্ডে তিনি তুরস্কের নেসলিহান ইয়িতকে স্ট্রেট গেমে পরাজিত করলেন। উল্লেখ করা যায়, বিশ্ব চ্যাম্পিয়ন ভারতীয় তারকা দ্বিতীয় রাউন্ডে যাওয়া নিশ্চিত করে ফেললেন বিশ্বের ২৯ নম্বর প্রতিপক্ষের বিরুদ্ধে। ম্যাচের ফলাফল ২১-১২ ও ২১-১০। টোকিও অলিম্পিক্সের পর সুদিরমান কাপ ও উবের কাপে বিশ্রামে থাকা সিন্ধু এই প্রতিযোগিতায় চতুর্থ বাছাই। পরের রাউন্ডে তিনি মুখোমুখি তাইল্যান্ডের বুসানন ওংবামরুংফানের বিরুদ্ধে।

