প্রাথমিকের টেটের লিখিত পরীক্ষার ফল

Tet Examination-1

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : টেটের ফল নিয়ে ডেপুটেশন। সূত্রের খবর, চলতি বছরের ৩১ জানুয়ারি প্রাথমিকের টেটের লিখিত পরীক্ষা নেওয়া হয়েছিল। সেই পরীক্ষার ফলাফল দ্রুত প্রকাশ করার দাবিও ওঠে। এক্ষেত্রে আরও জানা যায়, প্রায় সমস্ত জেলার শিক্ষা ভবনে ডেপুটেশন দিয়েছেন টেট পরীক্ষার্থীদের পক্ষ থেকে। এ বিষয়ে পরীক্ষার্থীরা দাবি করেছেন, টেটের ফল পুজোর আগে প্রকাশ করবে বলে জানিয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। ৯ মাস কেটে গেলেও এখনও ফল প্রকাশ হয়নি বলে অভিযোগ। সূত্রের আরও খবর, হাইকোর্টে মামলা চলায় ফল প্রকাশে বিলম্ব হচ্ছে বলে পর্ষদ সূত্রে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *