WB Assembly-1Others 

বিধানসভার শীতকালীন অধিবেশন

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : উৎসবের ছুটির দিনগুলি বাদ দিয়েই চলবে বিধানসভার অধিবেশন। বিধানসভার শীতকালীন অধিবেশন অনুষ্ঠিত হবে। একথা জানিয়েছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। উল্লেখ করা যায়, উৎসবের সময় অধিবেশন না করার আবেদন জানিয়েছিলেন বিরোধী দলের মুখ্য সচেতক মনোজ টিগ্গা। ধনতেরাস, লক্ষ্মীপুজো, কালীপুজো, ভাইফোঁটা ও ভাইদুজ এবং ভাইলোনির মতো সনাতন ও আদিবাসী উৎসবের সময় বিধায়কেরা অধিবেশনে যোগ দিতে পারবেন না বলে জানানো হয়। এক্ষেত্রে জগদ্ধাত্রী পুজোর পর অধিবেশনের আবেদন জানানো হয়েছিল। উল্লেখ্য, আগামী ১ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত এই অধিবেশন হওয়ার কথা।

Related posts

Leave a Comment