হালখাতার হালহকিকৎ বেজায় মন্দা

halkhata

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: হালখাতার হালহকিকৎ বেজায় মন্দা। ১লা বৈশাখ চলে এল। উদ্বেগ বেড়েছে শিয়ালদহ বৈঠকখানার কারখানার কারিগরদেরও। এবার হালখাতার কী দশা হবে, তা নিয়ে উৎকণ্ঠায় শ্রমিক-মালিকপক্ষ। লালখাতা ও গণেশ মূর্তির তৈরির কারিগররাও সংশয়ে।

পাশাপাশি এই হালখাতার সঙ্গে জুড়ে-জড়িয়ে রয়েছে ক্যালেন্ডার, মিষ্টি বিক্রি, মিষ্টির প্যাকেট তৈরি, কার্ড তৈরি, ঠান্ডা পানীয় সহ নানা ব্যবসা। ফুল, ফল, পুজো, পুরোহিতও এই হালখাতার সঙ্গে যুক্ত। ক্ষতিগ্রস্ত হচ্ছেন এইসব মানুষ। এই বিপর্যস্ত পরিস্থিতির কারণে “১লা বৈশাখ” ও “অক্ষয় তৃতীয়া”-তে হালখাতা লাঠে উঠতে বসেছে। হালখাতার হাল যে বড়ই বেহাল, তা টের পাচ্ছেন এসবের সাথে যুক্ত ব্যক্তিরা। এবছর হালখাতা ছাড়াই হবে ১লা বৈশাখ, তা বিলক্ষণ বুঝেছেন এইসব পেশার সাথে যুক্ত ব্যক্তিরা। অনেকের উপলব্ধি, দেশের হাল ফিরলে তবেই তো হালখাতার হাল ধরা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *