pink supermoonBreaking News Enviornment 

“পিঙ্ক সুপারমুন” মুক্ত আকাশে

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: বিশ্বজোড়া ত্রাস করোনা। এর মাঝেই “পিঙ্ক সুপারমুন”। বিপর্যয়ের মধ্যেও গোলাপি চাঁদ নিয়ে আগ্রহ আকাশ প্রেমীদের। জ্যোতির্বিজ্ঞানীরা মহাজাগতিক এই বিষয় সম্পর্কে জানিয়েছেন, চাঁদ সত্যিই গোলাপি রঙের হবে না। থাকবে শ্বেতশুভ্র অর্থাৎ পূর্ণিমার চাঁদের মতো। তবে মহাজাগতিক অবস্থানের নিরিখে চাঁদ দেখাবে প্রায় ১৪ শতাংশ বড় এবং তা ৩০ শতাংশ বেশি উজ্জ্বল। সেই কারণেই এই সুপারমুন।

অন্যদিকে, বিড়লা তারামণ্ডলের অধিকর্তা ও জ্যোতির্বিজ্ঞানী দেবীপ্রসাদ দুয়ারি জানিয়েছেন, এবারের পূর্ণিমা চলতি বছরে উজ্জ্বলতম। এবিষয়ে তিনি আরও জানিয়েছে, ৮ এপ্রিল ভারতীয় সময় সকাল ৮.০৫ মিনিটেই তা আকাশে অবস্থান করবে। ভারতে তখন সকাল হওয়ায় তা দেখা যাবে না। কলকাতার আকাশে “পিঙ্ক সুপারমুন” দেখা দিতে শুরু করবে সন্ধ্যে ৬.১৭ মিনিট থেকে। তা থাকবে ৯ এপ্রিল সকাল ৬.১৯ মিনিট পর্যন্ত। তবে বিরাট কোনও বৈজ্ঞানিক রহস্য এতে নেই বলে জানিয়েছেন অনেক জ্যোতির্বিজ্ঞানী।

Related posts

Leave a Comment