সুপ্রিম কোর্টের নির্দেশে বেসরকারি ল্যাবে বিনা পয়সায় করোনা পরীক্ষা

supreme court

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: কেন্দ্রীয় সরকারকে নির্দেশ শীর্ষ আদালতের। বেসরকারি ল্যাবগুলি করোনা পরীক্ষার জন্য কোনও অর্থ দাবি করতে পারবে না, এই মর্মে নির্দেশিকা জারি করল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের নির্দেশ মোতাবেক জানা গিয়েছে, করোনা পরীক্ষা সংক্রান্ত যাবতীয় ব্যয় কেন্দ্রীয় সরকার পরে বেসরকারি ল্যাবগুলিকে প্রদান করবে।

গোটা প্রক্রিয়া ঠিক কী ভাবে রূপায়িত হবে, তা স্থির করতে কেন্দ্রকে পরামর্শ দিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের দুই বিচারপতি অশোক ভূষণ এবং এস রবীন্দ্র ভাটের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। প্রসঙ্গত, শশাঙ্ক দেও নামে এক আইনজীবীর করা জনস্বার্থ মামলার প্রেক্ষিতে বুধবার এই রায় দেয় সুপ্রিম কোর্ট।

উল্লেখ্য, দেশে করোনার দাপট অব্যাহত। ভারতে আক্রান্তের সংখ্যা ৫ হাজারের গন্ডি অতিক্রম করেছে। মৃতের সংখ্যা ১৪৯। চিকিৎসক, বিশেষজ্ঞরা সংক্রমণ রুখতে মরিয়া প্রয়াস অব্যাহত রেখেছেন। এই মুহূর্তে করোনা পরীক্ষা করানোর তৎপরতাও বাড়ানো হয়েছে। সব মিলিয়ে বর্তমান পরিস্থিতিতে শীর্ষ আদালতের এই রায় বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *