শেষ আটে পৌঁছে গেল চেলসি-আর্সেনাল
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : চেলসির জয়রথ এগিয়ে চলেছে। শেষ আটে উঠল চেলসি। সাদাম্পটনকে টাইব্রেকারে ৪-৩ ফলাফলে হারিয়ে লিগ কাপের শেষ আটে পৌঁছে গেল কাই হাভার্ৎজরা। অন্যদিকে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল আর্সেনাল ও সান্ডারল্যান্ডও। উল্লেখ করা যায়, গোলরক্ষক কেপা আরিসাবালাজা একাধিক গোল না বাঁচালে লিগ কাপ জয়ের স্বপ্ন অধরা থেকে যেত চেলসির। টাইব্রেকারেও একটি শট বাঁচিয়েছেন তিনি।

