Meghalaya High Court-1Others 

মেঘালয় হাইকোর্টের প্রধান বিচারপতি পদে শপথ

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : মেঘালয় হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করলেন সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। রাজ্যপাল সত্যপাল মালিক শিলং রাজভবনের দরবার হলে তাঁকে শপথবাক্য পাঠ করালেন। উল্লেখ করা যায়, এর আগে মাদ্রাজ হাইকোর্টের প্রধান বিচারপতি ছিলেন সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। কলকাতা হাইকোর্ট ও সুপ্রিমকোর্টে ১৯৯০ সাল থেকে আইনজীবী হিসেবে কাজ করেছেন তিনি। ২০০৬ সাল থেকে কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসেবে কাজে যোগ দিয়েছিলেন এই আইনজীবী। গত ২০২১ সালের ৪ জানুয়ারি মাদ্রাজ হাইকোর্টের প্রধান বিচারপতি পদে যোগ দেন। এরপর তাঁর বদলির বিজ্ঞপ্তি জারি হয়। মাদ্রাজ বার অ্যাসোসিয়েশনে প্রতিবাদও ওঠে। বিচারপতি আগামী ২০২৩ সালের ১ নভেম্বর অবসর গ্রহণ করবেন বলে জানা যায়।

Related posts

Leave a Comment