গঙ্গায় দূষণের মাত্রা নিয়ে ভাবনা

Ganga Polution-1

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : পরিবেশবিদ ও বিশেষজ্ঞরা কল্যাণী থেকে ডায়মন্ড হারবার গঙ্গার এলাকা জুড়ে দূষণের মাত্রা নিয়ে সরব। ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ আইসার-এর পক্ষ থেকে কলকাতার বিজ্ঞানীরা গবেষণাতেও সরব হয়েছেন বিষয়টি নিয়ে। উল্লেখ্য, এনভায়রনমেন্টাল রিসার্চ কমিউনিকেশনস পত্রিকায় প্রকাশিত ওই গবেষণাপত্রে আলোকপাত করা হয়েছে, গঙ্গা-ভাগীরথীর এই নিম্ন ভাগে ফিক্যাল কলিফর্ম ব্যাক্টিরিয়ার মাত্রা অত্যধিক এবং এই মাত্রাতিরিক্ত ব্যাক্টিরিয়ার মূল উৎস গঙ্গার দু-পাড়ের বসতি থেকে নির্গত বর্জ্য। এক্ষেত্রে আরও বলা হয়েছে, ঋতুভেদে কীভাবে দূষণের ছবি ক্রমশ বদলে যায়, সেই বিষয়টিও গবেষকরা উল্লেখ করেছেন।

এক্ষেত্রে পরিবেশবিদেরা আরও বলেছেন, কোন জল কত দূষিত, তা বোঝার অন্যতম উপায় এই ফিক্যাল কলিফর্মের মাত্রা নির্ধারণ। মানুষ ও পশুর মল জলে মিশলে ফিক্যাল কলিফর্মের মাত্রা বেড়ে যায়। গঙ্গা অ্যাকশন প্ল্যানে নদীর দু-পাড়ে বর্জ্য পরিশোধন কেন্দ্র তৈরি হলেও তা দূষণ রোধে কতটা কার্যকর, কতটা তা নিয়েও প্রশ্ন রয়েছে। অন্যদিকে গঙ্গার দু-পাড়ে বসতি, কলকারখানা ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান থেকে নিয়মিত বর্জ্য নির্গত হয়ে গঙ্গায় এসে পড়ে। সেক্ষেত্রেও দূষণের মাত্রা বাড়ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *