শূন্যপদ পূরণের সিদ্ধান্ত রাজ্য মন্ত্রিসভার

Nabanno-1

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : শূন্যপদ পূরণের সিদ্ধান্ত গ্রহণ করল রাজ্য মন্ত্রিসভা। বিভিন্ন দফতরে শূন্য ও নতুন পদ মিলিয়ে ৪৮৬টি পদে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, স্বাস্থ্য, নারী-সমাজ-শিশুকল্যাণ, স্বরাষ্ট্র ও পঞ্চায়েত মিলিয়ে ওই পদগুলিতে নিয়োগ করবে রাজ্য। এ বিষয়ে আরও জানা যায়, গ্রাম পঞ্চায়েত স্তরে সবচেয়ে বেশি নিয়োগ হবে ৪৩৭টি পদে। পাশাপাশি সাইকেল তৈরির কারখানা স্থাপন করার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে আগ্রহপত্র আহ্বান করা হচ্ছে, সেই প্রস্তাবেও অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রিসভা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *