কবি শরৎকুমার প্রয়াত
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : কবি শরৎকুমার মুখোপাধ্যায় (৯০) প্রয়াত হলেন। তাঁর কয়েকটি কবিতার বই আজও জনপ্রিয়। উল্লেখযোগ্য গ্রন্থগুলির মধ্যে রয়েছে- ‘আহত ভ্র বিলাস’, ‘অন্ধকার লেবুবন’, ‘রাবোঁ, ভের্লেন ও নিজস্ব’ ও ‘শ্রেষ্ঠ কবিতা’ প্রভৃতি। পাশাপাশি তাঁর উপন্যাসগুলির মধ্যে রয়েছে কথা ছিল, সহবাস ও আশ্রয়। এছাড়া আত্মজীবনীমূলক লেখার মধ্যে রয়েছে, রেল-কামরার যাত্রীরা। সমসাময়িক অনেক লেখকের তুলনায় কম লেখায় বিশ্বাসী ছিলেন তিনি। সাহিত্য সৃষ্টির ক্ষেত্রে প্রতিদিন নিয়ম করে অল্প কয়েক পাতা লেখাই গুরুত্বপূর্ণ বলে তিনি মনে করতেন। বিশ্ববিদ্যালয়ের পঠন-পাঠনের পরিসরেও ‘ক্রিয়েটিভ রাইটিং’-য়ের মতো বিষয় পড়িয়েছেন তিনি।

