রাজ্য জয়েন্টের অনলাইন ফর্ম পূরণ শুরু হচ্ছে

West Bengal Jaint-1

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার অনলাইনে ফর্ম পূরণ শুরু হবে আগামী ২৪ ডিসেম্বর শুক্রবার থেকে। এই ফর্ম পূরণ চলবে আগামী ১০ জানুয়ারি পর্যন্ত। ১১ থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত সংশোধনের সুযোগ থাকছে। উল্লেখ করা যায়, আগামী বছরের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হবে ২৩ এপ্রিল। এক্ষেত্রে আবেদনকারীরা তাঁদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন ১৫ থেকে ২৩ এপ্রিলের মধ্যে। এ বিষয়ে আরও জানানো হয়, বোর্ডের www.wbjeeb.nic.in, www.wbjeeb.in- এই দুটি ওয়েবসাইটে পরীক্ষা সংক্রান্ত বুলেটিন পাওয়া যাবে। এছাড়া ফর্ম পূরণ সংক্রান্ত আরও বিশদে তথ্য জানার জন্য বোর্ডের ওয়েবসাইট দেখতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *