লোকাল ট্রেনে পূর্ব রেলের নয়া নির্দেশিকা

train and railway

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: লোকাল ট্রেনের সাধারণ কামরার জন্য পূর্ব রেলের নতুন নিয়ম বলবৎ হচ্ছে। পূর্ব রেলের পক্ষ থেকে এক নির্দেশিকা জারি করে জানানো হল, ছানার বালতি বা ঝুড়ি থাকলে এবার থেকে ওঠা নামা করা যাবে না ট্রেনের সাধারণ কামরাগুলিতে। উল্লেখ করা যায়, লোকাল ট্রেনের নিত্যযাত্রীদের দীর্ঘদিনের অভিযোগ ছিল বিষয়টি নিয়ে।

এ বিষয়ে নিত্যযাত্রীদের অভিযোগ,অনেক ট্রেন ছানার ব্যবসায়ীদের দখলে চলে যায় । অনেক ক্ষেত্রে গোটা ট্রেন জুড়েই ছানার বালতি বা ঝুড়ি থাকে । এমনকী ছানার জল ও তীক্ষ্ণ গন্ধের দুর্ভোগ সইতে হয়। সাধারণ যাত্রীরা ওঠানামার সময় সমস্যায় পড়েন। এবার থেকে ছানার বালতি বা ঝুড়ি থাকলে ওঠা যাবে না ট্রেনের সাধারণ কামরাগুলিতে । শুধুমাত্র ভেন্ডর কামরাতেই উঠতে হবে ছানা ব্যবসায়ীদের। পূর্বরেলের নির্দেশিকার পর সাধারণ যাত্রীদের ভোগান্তি কিছুটা কমবে বলে মনে করছেন নিত্যযাত্রীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *