তারাপীঠ মন্দির চত্বরে প্রশাসনিক তৎপরতা

tarapith

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: করোনা আবহে ভিড় নিয়ন্ত্রণ করার জন্য মন্দিরে প্রবেশ নিষিদ্ধ করা হয়। এরপর তারাপীঠের সমস্ত হোটেল ও লজ বন্ধ করে দিল প্রশাসন। এক্ষেত্রে প্রশাসনিক সূত্রে জানা যায়, অনলাইন বুকিং বন্ধ করা হলেও অনেক লজ মালিকরা বাইরে থেকে আসা পর্যটকদের ঘর ভাড়া দেওয়া বন্ধ করেননি। তারপরই প্রশাসনিক তৎপরতা চলে।

উল্লেখ্য, ৯ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত তারাপীঠের সমস্ত লজ ও হোটেল গুলিতে প্রবেশ বন্ধ করার নির্দেশ দেওয়া হয়। তারাপীঠ লজ মালিক সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রশাসনের আবেদনে সাড়া দিয়ে ৯ থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত সমস্ত লজ ও হোটেল বন্ধ রাখা হয়েছে। ১৫ জানুয়ারির পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *