আইটিএফ জুনিয়র রাঙ্কিং টেনিস
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : আইটিএফ জুনিয়র বিশ্ব রাঙ্কিং টেনিস প্রতিযোগিতায় সেমিফাইনালে অবাছাই আর্য শাহ। উল্লেখ করা যায়, বেঙ্গল টেনিস অ্যাসোসিয়েশনের সিন্থেটিক কোর্টে আয়োজিত এই প্রতিযোগিতায় তিনি ৫-৭, ৬-২ ও ৬-১ ফলাফলে পরাজিত করলেন অষ্টম বাছাই আয়ুষ পি ভাটকে। অন্যদিকে বয়েজ সিঙ্গলস বিভাগে সেমিফাইনালে উঠলেন এক অবাছাই রাশিয়ার রুসলান টিউকায়েভ। পাশাপাশি মহিলাদের সিঙ্গলসে শেষ চারে শ্রুতি আহলাওয়াত, দারিয়া শাদশেনেভা, লানলানা তারারুদি ও সুহিতা মারুরি।

