পড়ুয়াদের পাশে সংগঠন
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : মহিলা সাংস্কৃতিক সংগঠন বা এমএসএস-র ডাকে শিক্ষা প্রতিষ্ঠান খোলা ও জাতীয় শিক্ষানীতি বাতিলের দাবিতে রাজ্য জুড়ে বিক্ষোভ অবস্থান চলে। এক্ষেত্রে দাবি পাঠানো হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর কাছে। উল্লেখ করা যায়, কলেজ স্ট্রিট ও বেহালায় অবস্থান কর্মসূচি হয়েছে এই সংক্রান্ত বিষয় নিয়ে। পড়ুয়ারা ছাড়াও অভিভাবকদের উপস্থিতি ছিল। এক্ষেত্রে তাঁদের বক্তব্য, ক্লাস বন্ধ থাকায় অনলাইনে পড়াশোনার ফাঁকে পড়ুয়ারা কীভাবে মোবাইল গেম-সহ বিভিন্ন সাইটে আসক্ত হয়ে পড়ছে।

