বিগ ব্যাশ লিগে চ্যাম্পিয়ন স্কর্চার্স
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : চ্যাম্পিয়ন স্কর্চার্স। বিগ ব্যাশ লিগে চ্যাম্পিয়ন হল পার্থ স্কর্চার্স। ফাইনালে তারা ৭৯ রানে পরাজিত করল সিডনি সিক্সার্সকে। প্রথমে ব্যাটিং করে স্কর্চার্সের স্কোর দাঁড়ায় ৬ উইকেটে ১৭১ রান। অ্যাস্টন টার্নার ৫৪ রান ও লরি ইভান্স ৭৬ রান করেছেন। অন্যদিকে সিক্সার্সের ইনিংস শেষ হয় ৯২ রানে। ১৫ রানে ৩ উইকেট দখল করেছেন অ্যান্ড্রু টাইয়ের। ঝাই রিচার্ডসন ২০ রান দিয়ে ২ উইকেট পেয়েছেন।

