কেন্দ্রীয় বাজেটে ডিজিটাল শিক্ষায় জোর

Budget-2022-1

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : কেন্দ্রীয় বাজেটে ডিজিটাল শিক্ষায় জোর দেওয়া হয়েছে। করোনায় গোটা দেশে স্কুল পড়ুয়াদের পড়াশোনার যে-ক্ষতি হয়েছে, তা পূরণের লক্ষ্যে ২০০টিরও বেশি টিভি চ্যানেলের ব্যবস্থা করা হবে বলে জানানো হয়েছে। এ বিষয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ জানিয়েছেন, ওয়ান ক্লাস-ওয়ান চ্যানেল প্রকল্পের অধীনে বিভিন্ন আঞ্চলিক ভাষায় প্রথম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা ওই চ্যানেল ব্যবহার করে পড়াশোনা করতে পারবে। অনলাইনে পড়াশুনায় উৎসাহ দেওয়ার জন্য ডিজিটাল বিশ্ববিদ্যালয় তৈরির কথাও জানিয়েছেন অর্থমন্ত্রী। অন্যদিকে ডিজিটাল বিভাজন বৃদ্ধির আশঙ্কা করছেন শিক্ষামহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *