রাগ নিয়ন্ত্রণে করণীয়
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ রাগকে নিয়ন্ত্রণ করতে না পারলে শারীরিক সমস্যা ক্রমশ বাড়বে। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, রাগ নিয়ন্ত্রণ করার সহজ উপায় রয়েছে। মানুষের ষড়রিপুর মধ্যে সবচেয়ে ক্ষতিকারক হল ”রাগ”। রাগকে নিয়ন্ত্রণে না রাখলে ভবিষ্যতে বড় বিপদ হতে পারে। এক্ষেত্রে বিশেষজ্ঞ চিকিৎসক ও মনোরোগ বিশেষজ্ঞরা বলছেন, অনেকে নানা কারণে রেগে গিয়ে তা মনের মধ্যেই রেখে দেয়। তা কোনও অবস্থাতেই প্রকাশ করে না। এইসব ক্ষেত্রে শারীরিক ও মানসিক ক্ষতি হতে পারে। অতিরিক্ত ভায়োলেট হলে ক্ষতির পরিমান বেড়ে যায়। এক্ষেত্রে শারীরিক ও মানসিক চিকিৎসার প্রয়োজন হতে পড়ে।
বিশেষজ্ঞ-চিকিৎসকরা জানিয়েছেন, রাগ কমানোর সহজ উপায় হল- মেডিটেশন করা। প্রচলিত রয়েছে- ”সুস্থ দেহ ও সুস্থ মন”। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সূত্রে জানা যায়, শরীরে রাগের অন্যতম কারণ হল- মন। তা দেখা যায় না। প্রতিদিন প্রতিনিয়ত অনুভব করার জন্য রয়েছে মন। মনটা আছে বলেই করতে হবে মেডিটেশন। বিশেষজ্ঞ চিকিৎসকরা দাবি করেছেন, রাগ নিয়ন্ত্রণ করতে হলে হাঁটার প্রয়োজনীয়তা রয়েছে। তাতে রাগ চলে যাবে। যাঁকে দেখলে রাগ হয় তাঁকে এড়িয়ে চলাই ভাল। রাগের কিছু ইতিবাচক দিকও রয়েছে। কাছাকাছি আসা বা নিবিড় সম্পর্কেও রাগ কমে যেতে পারে।

