শিয়ালদহ-সল্টলেক নয়া মেট্রো পরিষেবা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: মার্চ মাস থেকে চালু হওয়ার সম্ভাবনা শিয়ালদহ-সল্টলেক মেট্রো পরিষেবা। দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে বলে মনে করা হচ্ছে। এবার শিয়ালদহ থেকে সল্টলেক পর্যন্ত যাতায়াত করার ক্ষেত্রে অনেক সুবিধা হয়ে যাবে বলে প্রশাসনিকভাবে জানা গিয়েছে।
প্রশাসনিক সূত্রের খবর, আগামী মার্চ মাসের মধ্যে পরিষেবা শুরু হবে যাবে নয়া মেট্রোর। এক্ষেত্রে আরও জানা যায়, শিয়ালদহ থেকে ফুলবাগান স্টপেজ হয়ে সল্টলেক পর্যন্ত চলবে নতুন রুটের এই কলকাতা মেট্রো।

