Chaitanya-Maha-PrabhuOthers 

শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ ১৪৮৬ সালের আজকের দিনে আবির্ভূত হয়েছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু। নদিয়ার নবদ্বীপে তাঁর জন্ম। তিনি ছিলেন বৈষ্ণব সন্ন্যাসী ও ধর্মগুরু। ষোড়শ শতাব্দীর বিশিষ্ট সমাজ সংস্কারকও। মধ্যযুগীয় রাঢ় বঙ্গভূমির সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় প্রেক্ষাপটে তাঁর আবির্ভাব বাংলার ইতিহাসে এক অধ্যায়। বাংলা তথা ভারতের নবজাগরণের ক্ষেত্রে তাঁর গুরুত্ব ও প্রভাব ছিল সমাজজীবনে। হিন্দু-অহিন্দু, পন্ডিত-মূর্খ, উচ্চ-নিচ ভেদাভেদ না করে হরিবোল ও কীর্তনের মাধ্যমে ভক্তিধৰ্ম প্রচার শুরু করেছিলেন তিনি। পরবর্তীতে এই ধর্ম-আন্দোলন চৈতন্য বৈষ্ণবধর্ম বা গৌড়ীয় বৈষ্ণবধর্ম নামে পরিচিত হয়ে ওঠে।

Related posts

Leave a Comment