কোচ রুস্তম আক্রামভের প্রয়াণ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : রুস্তম আক্রামভের (৭৩) প্রয়াণ। উজবেকিস্তান জাতীয় দলের প্রথম কোচ হয়েছিলেন তিনি। ১৯৪৮ সালের ১১ আগস্ট তাঁর জন্ম। দেশকে এশিয়া সেরাও করেছিলেন তিনি। উজবেকিস্তান অলিম্পিক কমিটি সূত্রে তাঁর প্রয়াণের খবর জানা যায়। ১৯৯৫ সালের মার্চ মাসে নেহরু কাপের আগে ভারতীয় দলের দায়িত্ব গ্রহণ করেছিলেন আক্রামভ। তাঁর কোচিংয়ে সাফ গেমসে সোনা জয়ী হয় ভারত। পাশাপাশি রানার্স হয় সাফ কাপে। উল্লেখ করা যায়, ১৯৯৬ সালের সেপ্টেম্বর মাসে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্ব পর্যন্ত তিনি জাতীয় দলের দায়িত্বভার সামলেছিলেন। তাঁর কোচিংয়েই ১৯৯৬ সালে ফিফা ক্রমতালিকায় ৯৪-তম স্থানে উঠে এসেছিল ভারত।

