মেঘলা আকাশ-বৃষ্টির সম্ভাবনা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: আবার বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টি হতে পারে রাজ্যের অধিকাংশ জেলাগুলিতে। বৃহস্পতি ও শুক্রবার রাজ্যের বেশিরভাগ জেলায় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর । হালকা থেকে মাঝারি বৃষ্টির ইঙ্গিত দেওয়া হয়েছে। সকালে ও রাতে কুয়াশাময় থাকবে আকাশ। পরবর্তীতে তা পরিষ্কার হয়ে যাবে। তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা নেই।
আবহাওয়া দফতর সূত্রের খবর,পশ্চিমী ঝঞ্ঝা ও পূবালি হাওয়ার সংঘাতে বৃষ্টির সম্ভাবনা রাজ্যে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া ও কলকাতায় বৃষ্টির সম্ভাবনা। উপকূলের জেলাগুলিতে মেঘলা আকাশ থাকবে। এক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম বলা হয়েছে। (ছবি: সংগৃহীত)

