জন কিটসের প্রয়াণ দিবস
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ মাত্র ২৫ বছর বয়সে আজকের দিনেই প্রয়াত হয়েছিলেন জন কিটস। যক্ষা রোগে আক্রান্ত হয়ে ১৮২১ সালের ২৩ ফেব্রুয়ারি তিনি রোমে মারা যান। জন কিটস ছিলেন ইংরেজি সাহিত্যের একজন রোম্যান্টিক কবি। তিনি এনফিল্ডের একটা স্কুলে লেখাপড়া শুরু করেন। ছোটবেলা থেকেই তাঁর কবি হওয়ার প্রতি ঝোঁক ছিল। ১৮১৭ সালে তাঁর বই ৩০ টি কবিতা ও সনেটের সমন্বয়ে Poems শিরোনামে প্রকাশিত হয়। কিটসের বিখ্যাত কবিতা গুলোর মধ্যে রয়েছে The Eve of St Agnes, La Belle Dame Sans Merci, Endymion, Hyperion, Ode to a Nightingale, To Autumn, Ode On A Gracian Urn ইত্যাদি। ইংরেজি ভাষায় ৫টি বিখ্যাত Ode এর মধ্যে অন্যতম Ode to a Nightingale। Ode On A Gracian Urn এ কিটসের একটি বিখ্যাত উক্তি হলঃ ”Beauty is truth, truth beauty that is all Ye know on earth, and all ye need to know”।

