অভিনেতা তরুণ কুমারের জন্মদিবস

Tarun Kumar

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ আজকের দিনেই জন্মগ্রহণ করেছিলেন অভিনেতা তরুণ কুমার। ১৯৩১ সালের ২৪ ফেব্রুয়ারি তাঁর জন্ম। তিনি ছিলেন একজন বিখ্যাত বাঙালি অভিনেতা তথা মহানায়ক উত্তম কুমারের ভাই। তরুণ কুমারের প্রথম অভিনীত ছবি ”হ্রদ”। শুধু নায়ক হিসেবে নয়, চরিত্রাভিনেতা হিসেবেও তাঁকে বেশিরভাগ ছবিতে অভিনয় করতে দেখা দিয়েছে। ”দাদাঠাকুর” ছবিতে অভিনয়ের জন্য তিনি রাষ্ট্রপতি পুরস্কারও পেয়েছিলেন। তাঁর জনপ্রিয় ছবিগুলোর মধ্যে রয়েছে- ”দায় দায়িত্ব”, ”মনের মতো মন”, ”জীবন সন্ধান”, ”পৃথিবীর শেষ স্টেশন”, ”পতি পরম গুরু”, ”স্ত্রী”, ”তুমি কত সুন্দর” ও ”বৌদি” প্রভৃতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *