Divya bhartiLifestyle Others 

অভিনেত্রী দিব্যা ভারতীর জন্মদিবস

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ আজকের দিনেই জন্মগ্রহণ করেছিলেন অভিনেত্রী দিব্যা ভারতী। ১৯৭৪ সালের ২৫ ফেব্রুয়ারি ভারতের মুম্বাইয়ে তাঁর জন্ম। তিনি একজন হিন্দি ও তেলেগু ছবির সফল ও জনপ্রিয় অভিনেত্রী ছিলেন। চলচ্চিত্র জগতে তাঁর কর্মজীবন শুরু হয়েছিল ১৯৯০ সালে তেলেগু ছবি ” বব্বিলি রাজা ” ছবিতে অভিনয়ের মাধ্যমে। পাশাপাশি ১৯৯২ সালে প্রথম বলিউডে প্রবেশ করেন। তাঁর বলিউডের প্রথম ছবি ” বিশ্বআত্মা ”। এছাড়াও তাঁর অভিনীত ” শোলা অর শবনম ” ও ” দিওয়ানা ” তাঁকে আরও সাফল্য এনে দেয়। এই দুই ছবির জন্য নবাগত অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কারও পেয়েছিলেন। ১৯৯২ ও ১৯৯৩ সালের মধ্যে ১৪ টি হিন্দি চলচ্চিত্রে অভিনয় করেছেন যা আজও বলিউডে রেকর্ড হয়ে রয়েছে। তাঁর জনপ্রিয় হিন্দি ছবি গুলো হল- ”বিশ্বআত্মা”, ”শোলা অর শবনম”, ”জান সে পেয়ারা”, ”দিওয়ানা”, ”দিল আশনা হ্যায়”, ”দুশমন জামানা” ও ”দিল হি তো হ্যায়” প্রভৃতি।এছাড়াও তাঁর জনপ্রিয় তেলেগু ছবিগুলো হল- ”বব্বিলি রাজা”, ”না ইল্লে না সরগাম”, ”এসেম্বলি রোডি”, ”ধর্ম ক্ষেত্রাম”, ”থোলি মুধু” ও ”চিতাম্মা মগুডু” প্রভৃতি।

Related posts

Leave a Comment