ইউক্রেনে আগ্রাসনে রাশিয়া-দেশের অন্দরে প্রতিবাদ

ukrain and capital

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: যুদ্ধের দ্বিতীয় দিন। ইউক্রেনের রাজধানী কিয়েভের ওপর পরপর ক্ষেপণাস্ত্র ছুঁড়ছে রুশ সেনারা। সূত্রের খবর, যুদ্ধের দামামা বাজতেই প্রায় ১ লক্ষ ইউক্রেনবাসী গৃহছাড়া হয়েছেন। তিন দিক থেকে ইউক্রেনকে আক্রমণ শুরু করেছে রাশিয়ান সেনা। পরিত্যক্ত পরমাণু কেন্দ্র দখল করল রাশিয়া। যুদ্ধের আবহে ইউক্রেনে এখনও পর্যন্ত সেনা সহ ১৩৭জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

সূত্রের আরও খবর,ক্ষেপণাস্ত্র হানা চালাচ্ছে রাশিয়া। ইউক্রেনে বিমান ঘাঁটিতে বিস্ফোরণ ঘটেছে বলেও খবর। অন্য একটি সূত্র থেকে পাওয়া খবরে জানা গিয়েছে,রুশ যুদ্ধ বিমানও ক্ষতিগ্রস্ত। অন্যদিকে ইউক্রেনে আগ্রাসনে রাশিয়াতে বিক্ষোভ চলছে বলেও জানা যায় দেশের অন্দরে তীব্র প্রতিবাদের মুখে রাশিয়া। ইউক্রেনে আটকে রয়েছেন প্রায় ২০ হাজারের মতো ভারতীয়। ইউক্রেনে আটকে বাংলার একাধিক পড়ুয়াও। ওই সব নাগরিকদের দেশে ফেরানোর চেষ্টা অব্যাহত।

শান্তি ফেরানোর জন্য রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে আর্জি জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ রাশিয়ার ওপর ক্ষুব্ধ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও। ইউক্রেনের পাশে দাঁড়াল স্লোভাকিয়া। সীমান্ত খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানা যায়। পোল্যান্ড সীমান্তেও শরণার্থীদের ভিড়।
(ছবি : সংগৃহীত)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *