আজ-কাল বৃষ্টির পূর্বাভাস

bengal and weather3

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: আজও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রাজ্যের জেলাগুলিতে মূলত মেঘলা আকাশ দেখা যাবে। হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। অতি সামান্য বৃষ্টির পূর্বাভাস রাজ্যের প্রতিটি জেলায়। এক্ষেত্রে আরও বলা হয়েছে, মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদীয়া জেলায়।

আবহাওয়া দফতর সূত্রে আরও বলা হয়েছে,কলকাতা-সহ তৎসংলগ্ন জেলায় সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা কম বলে জানানো হয়েছে। এছাড়া উত্তরবঙ্গের মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা থাকছে । আগামিকালও বৃষ্টির সম্ভাবনা থাকছে বেশ কিছু জেলায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *