যুদ্ধের দামামা : আমেরিকা সরব রাশিয়ার বিরুদ্ধে

joe baiden and war

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: যুদ্ধের দামামা। আতঙ্কের প্রহর গুনছে ইউক্রেনে আটকে পড়া ভারতীয়রা। জরুরি ভিত্তিতে সাংবাদিক বৈঠক আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের। আমেরিকা ইউক্রেনে রাশিয়ার ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। বিষয়টি আদেও ভাল চোখে দেখছে না মার্কিন যুক্তরাষ্ট্র । রাশিয়ার বিরুদ্ধে সব দিক থেকেই যুদ্ধের ডাক ওই দেশের।

বাণিজ্যিক ও সামরিক দিক থেকে রাশিয়ার বিরুদ্ধে সরব আমেরিকা। এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তাঁর প্রতিক্রিয়ায় জানিয়েছেন,এই হামলার প্রত্যুত্তর না দিয়ে আমেরিকা থাকতে পারে না। আমেরিকা আজীবন স্বাধীনতার জন্য কথা বলবে, মুক্ত পৃথিবীর জন্য কথা বলবে। পাশাপাশি বাইডেন ঘোষণা করেছেন, ভিটিবি-সহ রাশিয়ার ৪টি ব্যাঙ্কের বাণিজ্য ও অর্থনৈতিক লেনদেনে নিষেধাজ্ঞা জারি করছে আমেরিকা। যাকে পরিভাষায় স্যাংশন জারি করা বলা হয়ে থাকে।

এ প্রসঙ্গে বাইডেনের আরও প্রতিক্রিয়া,আলোচনার মাধ্যমে ও বৈঠকের মাধ্যমে সমাধান করতে, তবে তা করেনি রাশিয়া। উল্টে ইউক্রেনে হামলা চালিয়েছে। ইউক্রেনে সাইবার হামলাও চালানো হয়েছে এবং আন্তর্জাতিক শান্তির ভঙ্গ করা হয়েছে বলে সরব তিনি । (ছবি: সংগৃহীত)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *