প্রয়াত প্রাক্তন ক্রিকেটার রড মার্শ
আমার বাংলা অনলাইন নিউস ডেস্ক: প্রয়াত হলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার রড মার্শ (৭৪)। তিনি অস্ট্রেলিয়া দলের উইকেটরক্ষক ছিলেন। হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন তিনি। মার্শের মৃত্যুতে শোকপ্রকাশ করেছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। তিনি অস্ট্রেলিয়ার প্রথম উইকেটরক্ষক হিসেবে টেস্ট ক্রিকেটে শতরান করেছিলেন।
তাঁর অস্ট্রেলিয়ার হয়ে ৯৬টি টেস্ট খেলার নজির রয়েছে। পাশাপাশি এক দিনের ম্যাচ খেলেছেন ৯২টি। সব মিলিয়ে ৩টি টেস্ট শতরান করেছেন তিনি। তার ব্যাটিং গড় ২৬.৫১। দেশের হয়ে মোট রান ৩৬৩৩। অন্যদিকে এক দিনের ক্রিকেটে তাঁর ব্যাটিং গড় ২০.০৮। মোট রান ১২২৫। রড মার্শের মৃত্যুতে শোক প্রকাশ করেছে ক্রিকেট বিশ্ব।

