শেন ওয়ার্নের বর্ণময় ক্রিকেট জীবনের একঝলক

Shane Warne-1

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : অস্ট্রেলিয়া ক্রিকেট দলের প্রাক্তন ক্রিকেটার শেন ওয়ার্ন প্রয়াত হলেন। মাত্র ৫২ বছর বয়সে এই মৃত্যুর খবরে শোকস্তব্ধ ক্রিকেট বিশ্ব। তাঁর বর্ণময় ক্রিকেট জীবনের একঝলক তুলে ধরা হল।

শেন ওয়ার্ন – ৭০৮টি উইকেট পেয়েছেন। ১৪৫টি টেস্টে এই উইকেট সংখ্যা। সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় রয়েছেন মুথাইয়া মুরলীধরন। তিনি ৮০০ উইকেট পান। দুই স্পিন তারকার পর তৃতীয় স্থানে জেমস অ্যান্ডারসন। তাঁর উইকেট সংখ্যা ৬৪০টি।

একদিনের ম্যাচে ২৯৩টি উইকেট রয়েছে ওয়ার্নের। দু-ধরনের ক্রিকেট মিলিয়ে হাজারের কাছাকাছি রানে পৌঁছান তিনি।

ব্যাট হাতে ওয়ার্নের সেরা স্কোর ৯৯।

টেস্টের এক ইনিংসে সেরা বোলিং (৮-৭১)। এটি ব্রিসবেনে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৯৯৪ সালে করেছিলেন।

অ্যাশেজে তাঁর উইকেট সংখ্যা ১৯৫টি। দ্বিতীয় স্থানে থাকা গ্লেন ম্যাকগ্রার চেয়ে ৩৮ উইকেট বেশি।

২০০৫ সালে ওয়ার্নের উইকেট সংখ্যা ৯৬টি। যা এক ক্যালেন্ডার বর্ষে সর্বাধিক। মুরলীধরন ১ বছরে সেরা ছিল ৯০টি উইকেট দখলে রেখে। একই বছরে স্বপ্নের অ্যাশেজে ওয়ার্ন সংগ্রহ করেন ৪০টি উইকেট।

১৯৯৬ সালে ওয়ার্ন টেস্ট হ্যাটট্রিক করেছিলেন ইংল্যান্ডের বিরুদ্ধে। তিনি আউট করেছিলেন ফিল ডিফ্রিটাস, ডারেন গফ ও ডেভন ম্যালকমকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *