বইমেলায় কলকাতা সাহিত্য উৎসব
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : কলকাতা বইমেলায় আজ শুরু হচ্ছে দু-দিনব্যাপী কলকাতা সাহিত্য উৎসব। বইমেলা সূত্রের খবর, এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়। এ বিষয়ে আরও জানা গিয়েছে, প্রথমদিন ‘ভাবনা, ভাষা ও বই’ বিষয়ক আলোচনা। উপস্থিত থাকার কথা রয়েছে বিশিষ্টজনদের। স্বাধীনতার ৭৫ বছর, অরবিন্দের সার্ধশতবর্ষ ও সত্যজিতের শতবর্ষ থেকে করোনা আবহে ছোটদের পড়াশোনার মতো বিভিন্ন বিষয়ও আলোচনায় উঠে আসবে বলে জানা গিয়েছে।

