জোর টক্কর বালিগঞ্জ ও আসানসোল উপনির্বাচনে

election and 12 april

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: আসানসোল লোকসভা কেন্দ্র ও বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি । আসানসোল লোকসভা কেন্দ্রে প্রার্থী হলেন বিধায়ক অগ্নিমিত্রা পল। তৃণমূলের তারকা প্রার্থী শত্রুঘ্ন সিনহা রয়েছেন তাঁর বিপরীতে। বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হলেন কেয়া ঘোষ। বিজেপি সূত্রে এমনটাই খবর। অন্যদিকে বালিগঞ্জে তৃণমূল প্রার্থী করেছে বাবুল সুপ্রিয়কে।

বামফ্রন্টের পক্ষ থেকে জানানো হয়েছে, বালিগঞ্জ বিধানসভায় বামফ্রন্টের প্রার্থী সায়রা শাহ হালিম। তিনি ফুয়াদ হালিমের সহধর্মিনী। আসানসোল লোকসভায় বাম প্রার্থী পার্থ মুখোপাধ্যায়। আগামী ১২ এপ্রিল আসানসোল লোকসভার ও বালিগঞ্জ বিধানসভায় উপনির্বাচন হবে ৷ উল্লেখ করা যায়, বাবুল সুপ্রিয় ইস্তফা দেওয়ায় আসানসোল লোকসভায় উপনির্বাচন হচ্ছে ৷ পাশাপাশি সুব্রত মুখোপাধ্যায়ের প্রয়াণে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *