Harbhajan Singh-4Others Sports 

রাজ্যসভার নির্বাচনে প্রার্থী হরভজন

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : রাজ্যসভার নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দিলেন আম-আদমি পার্টির ৫ জন প্রার্থী। ওই দলের পক্ষ থেকে প্রার্থী করা হল প্রাক্তন ভারতীয় স্পিনার হরভজন সিংহকে। পাশাপাশি দিল্লি আইআইটি-র অধ্যাপক সন্দীপ পাঠক দলের সর্বভারতীয় মুখপাত্র রাঘব চাড্ডাকেও প্রার্থী করা হয়েছে। উল্লেখ করা যায়, বিভিন্ন রাজ্যে সংগঠন নতুন করে সাজানোর পরিকল্পনাও গ্রহণ করেছে আম-আদমি পার্টি। এক্ষেত্রে আরও জানা যায়, অসম, ছত্তীসগড়, হরিয়ানা, হিমাচলপ্রদেশ, কেরল, পাঞ্জাব, তেলেঙ্গানা ও রাজস্থানে কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত নেতাদের নামও ঘোষণা করা হয়েছে।

Related posts

Leave a Comment